1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

সোনিয়া আক্তার
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উৎযাপন উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার নিজস্ব অর্থায়নে ২৬ মার্চ (মঙ্গলবার) থেকে আগামী ৩১ মার্চ (রোববার) পর্যন্ত ৫ দিনব্যাপী ঢাকা মহানগরসহ সাভারের ৫০০ দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ঈদ উপহারের মধ্যে রয়েছে- শার্ট, প্যান্ট, পাঞ্জাবী, পাজামা, লুঙ্গি, শাড়ি, থ্রী-পিছ এবং পোলাও চাল ২ কেজি, মসুর ডাল ২ কেজি, সয়াবিন তেল ১ লিটার, লবণ ১ কেজি, সেমাই ৪ প্যাকেট, চিনি ১ কেজি, গুড়া দুধ ২০০ গ্রাম।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বকশিবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইয়ুব আলী হাওলাদার প্রতিবন্ধীবান্ধব সরকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কয়েকটি দাবি পেশ করেন।

দাবিগুলো হচ্ছে- সংস্থার প্রধান কার্যালয়, ৬ অরফানেজ রোড, বকশিবাজার, ঢাকা-১২১১ এর বাড়িটি বিনামূল্যে স্থায়ীভাবে বরাদ্দ প্রদান করা, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা, যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের ভিক্ষাবৃত্তির হাত থেকে মুক্ত করে তাদের ছেলে-মেয়ে, ভাই-বোন যে কাউকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ নূরুল আলম সিদ্দিক।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি