
জামালপুরের ইসলামপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ৫ ফেব্রুয়ারি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল। পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন। ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ইসলামপুর শহরে বিভিন্ন জনগণের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্পর্কে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।