জামালপুরের ইসলামপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ৫ ফেব্রুয়ারি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল। পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন। ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ইসলামপুর শহরে বিভিন্ন জনগণের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্পর্কে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com