
জামালপুর জেলার ইসলামপুর উপজেলা চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজারে বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।
এছাড়াও বিএনপি’র অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাংলাদেশের জনগণের প্রকৃত মুক্তির সনদ বলে উল্লেখ করেন এবং বিএনপি একমাত্র গণমানুষের দল সেজন্য জাতিকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান।