1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

জার্মানির হামবুর্গে গির্জায় বন্দুক হামলা, নিহত অন্তত ৬

হাকিকুল ইসলাম খোকন
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

জার্মানির উত্তরাঞ্চলের হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এই হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন।পুলিশ এক টুইটে জানিয়েছে, উত্তর অ্যালস্টারডর্ফ এলাকায় একটি বড় ধরনের অভিযান চলছে। খবর বিবিসির পুলিশ হামলায় নিহত ব্যক্তির সংখ্যা না জানালেও জার্মানির সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া ৭ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (৯ মার্চ) স্থানীয় সময় রাত ৯টার দিকে ওই গির্জায় একটি অনুষ্ঠান চলাকালে এই হামলার ঘটনা ঘটে বলে এক টুইটে জানিয়েছে হামবুর্গ পুলিশ।

পুলিশ বলছে, একজন বন্দুকধারী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী নিহতের মধ্যে রয়েছে কিনা তা স্পষ্ট নয়।

দেশটির পুলিশ জানিয়েছে, তারা অপরাধীদের উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য পাননি। তবে ঘটনার পরপরই তারা একটি বড় ধরনের অভিযান শুরু করেছেন।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, আমাদের কাছে তথ্য রয়েছে যে একজন অপরাধী ভবনে থাকতে পারে। এমনকি মৃতদের মধ্যেও থাকতে পারে। তবে আমাদের কাছে কোনো অপরাধীর পলাতক হওয়ার কোনো তথ্য নেই।

তিনি বলেন, গির্জার চারপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ ওই এলাকায় চরম বিপদ বলে সতর্ক করেছে। তাই আশেপাশের বাসিন্দাদের ঘরে থাকার জন্য বলা হয়েছে।

এই মুখপাত্র বলেন, পুলিশ এই গুলির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে।

হামবুর্গের মেয়র পিটার চেনচার টুইটারে দেওয়া বিবৃতিতে নিহতদের স্বজনদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন এবং এই ঘটনাকে ‘শকিং’ বলে অভিহিত করেছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি