
এস এস সি পরিক্ষায় জিপিএ -৫ না পাওয়ায় এমিল (১৬) নামের এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। রোববার (১২ মে) দুপুরে সৈয়দপুর শহরের ৮ নং ওয়ার্ডের বাঙালিপুরে এ ঘটনা ঘটে।
তার বাবার নাম আব্দুর রহিম ওরফে মিন্টু। তার গ্রামের বাড়ি বদরগন্জ উপজেলার পাঠানের হাট ও সে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
স্হানীয়রা জানায়, আব্দুর রহিম ওরফে মিন্টুর ছেলে এমিল মেধাবী হওয়ায় সৈয়দপুর শহরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করানো হয় এবং তার পড়াশোনার সুবিধার্থে শহরের বাংগালীপুর নীজপাড়া গ্রামের সাবেক কাউন্সিল মোসলেম উদ্দিনের বাসা ভাড়ায় নিয়ে বসবাস করতেন তারা। রোববার (১২ মে) শিক্ষার্থীর বাবা সকালে যায় গ্রামের বাড়ি।
এদিকে এসএসসির রেজাল্ট হয় একইদিনে। এই রেজাল্টে ওই শিক্ষার্থী পায় ৪.৫৬। এতে শিক্ষার্থী সন্তুষ্ট নয় বলেই আত্মহত্যা করেছে।
শিক্ষার্থীর বাবা আব্দুর রহিম ওরফে মিন্টু বলেন, তার একমাত্র সন্তান, এমিল ছিল মেধাবী। নামাজও আদায় করতো ৫ ওয়াক্ত। কিন্তু সে কিভাবে যে এ ঘটনা ঘটালো ভাবতেও কষ্ট হচ্ছে।
সৈয়দপুর থানার ওসি শাহ আলম জানান, স্থানীয় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে খবর পেয়ে সেখানে যাই। আত্মহত্যার সত্যতা শিকার করে বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।