1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

জিরো ফিগার হতে রুবিনা কী খেতেন?

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

 

ইন্ডাস্ট্রির প্রেশার এবং বডি শেমিং নিয়ে নিজ ক্যারিয়ারের শুরুতে বেশ চিন্তিত ছিলেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী রুবিনা দিলায়েক। অতঃপর এই অভিনেত্রী নিজেকে জিরো ফিগার করতে দৃঢ়প্রতিজ্ঞ হন। টানা এক বছর ধরে কেবল একটি বিশেষ সবজির স্যুপ খেয়েছেন রুবিনা। জানেন কেউ, সেটা কীসের স্যুপ ছিল ?

ভারতীয় গণমাধ্যমকে রুবিনা দিলায়েক বলেন, আমার প্রথম একটি টিভি শোতে আমার চেহারার জন্য আমাকে সবার সামনে আজেবাজে কথা বলা হয়েছিল। ওই সময় আমার মন খুব খারাপ হয়ে যায়। এরপর আমি এক বছরের জন্য কেবল সিদ্ধ পালং শাকের স্যুপ পান করেছি এবং নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি জিরো ফিগার বানিয়েই ছাড়বো।

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি ওজন কমিয়েছি, কিন্তু একই সঙ্গে আমাকে দুর্বল এবং ফ্যাকাশে দেখাতে শুরু করে। তখন আমার এনার্জি খুব কমে গিয়েছিল। সেই সময়ের দিকে ফিরে তাকালে আমার মনে হয়, ওই সময় আমি কী ভাবছিলাম ? আমি নিজেকে কী ভেবেছিলাম ?

জানা গেছে, শোবিজে আসার আগে একদম সাধারণ এবং পুষ্টিকর ডায়েট অনুসরণ করতেন রুবিনা। তিনি তখন ঘি, দুধ, দই, সব কিছু খেতেন। কিন্তু গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আসার পর তার খাদ্যাভ্যাস পুরোপুরি বদলে যায় এবং তার প্রভাব পড়ে তার শরীরেও।

এই বিষয়ে রুবিনা বলেন, ইস! কেউ যদি আমাকে সেই সময় শিখিয়ে দিত যে আমি যেমন আছি তেমনভাবেই নিজেকে গ্রহণ করা উচিত তাহলে কী ভালোই না হতো।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি