1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

ঝালকাঠি-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে ক্ষোভ, তৃণমূলে অসন্তোষ

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

ঝালকাঠি-২ (নলছিটি–ঝালকাঠি সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ইলেন ভূট্টোর নাম ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তৃণমূলের দাবি, দীর্ঘদিন মাঠে অনুপস্থিত এবং স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা একজনকে সম্ভাব্য প্রার্থী ঘোষণায় তারা হতাশ ও বিস্মিত।

স্থানীয় সূত্রে জানা যায়, দলের ঘোষিত প্রাথমিক তালিকায় ইলেন ভূট্টোর নাম আসার পর থেকেই ঝালকাঠি ও নলছিটি উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ও অনানুষ্ঠানিক আলোচনায় প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। তাদের অভিযোগ, ইলেন ভূট্টো গত ১৬–১৭ বছর এলাকায় সক্রিয় ছিলেন না, অংশ নেননি কোনো দলীয় কর্মসূচিতে এবং স্থানীয় সংগঠনের সঙ্গে তার যোগাযোগও ছিল না।

একাধিক নেতা অভিযোগ করেন, রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকা সত্ত্বেও কেন্দ্র থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা তৃণমূলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের প্রতি অবিচার। তারা দাবি করছেন, দলে যেসব নেতা বিগত বছরগুলোতে মামলা–হামলার শিকার হয়ে সংগঠন টিকিয়ে রেখেছেন, তাদের উপেক্ষা করে ‘বহিরাগত’ কাউকে মনোনয়ন দিলে তা দলের ভোটব্যাংকে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তাদের অভিযোগ, ইলেন ভূট্টো ২০০৮ সালের জাতীয় নির্বাচনের সময় ভোট গণনা শেষ হওয়ার আগেই এলাকা ত্যাগ করেছিলেন এবং পরবর্তীতে আওয়ামী লীগ আমলে তিনি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থেকে নিরাপদ জীবনযাপন করেছেন। এছাড়া তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা বা হামলার রেকর্ড নেই বলেও দাবি স্থানীয়দের।

দলীয় নেতাদের মতে, ঝালকাঠি-২ আসনে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা তৃণমূল নেতাদের মূল্যায়ন না করে যদি চূড়ান্ত মনোনয়ন বহিরাগত বা নিষ্ক্রিয় প্রার্থীর হাতে যায়, তাহলে মাঠপর্যায়ে বিভাজন সৃষ্টি হতে পারে এবং আসনটি হারানোর আশঙ্কা রয়েছে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দলীয় একটি সূত্র জানায়, প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন এখনো নির্ধারিত হয়নি, তৃণমূলের মতামত বিবেচনায় নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি