
কানাডার স্কারবোরোতে ৪ থেকে ৬ জুলাই তিন দিন ব্যাপি মাল্টি কালচারাল অনুষ্ঠান ‘টেস্ট অব লরেন্স’- শুরু হয়েছে।
টরোন্টো সিটি কাউন্সিলর ও পাস্ট ডেপুটি মেয়র মাইকেল থম্পসনের উদ্যোগে এই কালচারাল আয়োজন। এতে চীফ গেস্ট ছিলেন টরোন্টো সিটি মেয়র অলিভিয়া চাউ।
অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির শত শত দর্শনার্থী অংশগ্রহণ করে।
এতে আমন্ত্রিত অতিথি ছিলেন টরোন্টোর বাংলা টাউন বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.কে আজাদ। এসময় একে আজাদ সিটি মেয়র ও সিটি কাউন্সিলরের সাথে আনন্দঘন পরিবেশে বাংলাদেশী সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। অতিথিগন বাংলাদেশী কমিউনিটির সাংস্কৃতিক কর্মকান্ড দেখে বিমোহিত হন এবং অংশগ্রহণকারী গনকে ধন্যবাদ জানিয়ে কানাডার মাটিতে বাংলাদেশ কমিউনিটিকে এসব কার্যক্রম অব্যাহত রেখে উদ্দীপ্ত থাকবে এ প্রত্যাশা ব্যক্ত করেন।