1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

টানা তৃতীয় মেয়েদে জেনিথ লাইফের সিইও হলেন নুরুজ্জামান

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এসএম নুরুজ্জামানের নিয়োগ তৃতীয় মেয়াদে অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ(আইডিআরএ)।

মঙ্গলবার (১৭ জুন) আইডিআরএ’র পরিচালক (উপসচিব) মো. নুরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে নিয়োগ অনুমোদনের বিষয়টি জানানো হয়।

আগামী তিন বছরের জন্য তিনি পুনরায় এই দায়িত্ব পালন করবেন।

এসএম নুরুজ্জামান এর আগে দুই মেয়াদে সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৩ সালের ১ নভেম্বর অ্যাসিস্টেন্ট ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) হিসেবে জেনিথ ইসলামী লাইফে যোগ দেন। এরপর তিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পান। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে তিনি সিইও’র চলতি দায়িত্ব পান।

এসএম নুরুজ্জামান বীমা ক্যারিয়ার শুরু করেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে। পরে তিনি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে এক যুগেরও বেশি সময় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং এক পর্যায়ে ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্বও পালন করেন। এরপর তিনি বায়রা লাইফ ইন্স্যুরেন্সে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (উন্নয়ন প্রশাসন) পদে কর্মরত ছিলেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি