1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বিএফইউজে ও ডিইউজে’র শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

 

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আয়োজনে আজ শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষ তারা কিছুক্ষণ নীরবে বেদীর পাশে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর অম্লান স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন তারা।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সুখ, শান্তি এবং সমৃদ্ধি জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদের নেতৃত্বে দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছান সিনিয়র সাংবাদিকগণ ও সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং বিএফইউজে’র সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা এবং বিএফইউজে’র সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভূইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়েরুজ্জামান কামাল, সদস্য নূরে জান্নাত আক্তার সীমাসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এরপর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদসহ ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ফাতেহাপাঠ ও দোয়া মোনাজাত করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ররিশাল, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, যশোর, দিনাজপুর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ পৃথকভাবে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শোকাবহ আগস্টের শ্রদ্ধা জানান।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি