1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ব্যক্তিগত সফরে এসে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তারা। এসময় বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সব শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। পরে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে যান প্রধানমন্ত্রী। আজ সেখানে রাত্রিযাপন করবেন তারা।

এর আগে, আজ সকাল ১০টার দিকে ঢাকার গণভবন থেকে শেখ রেহানা ও পরিবারের সদস্যদের নিয়ে সড়কপথে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেন। পরে সুধি সমাবেশে যোগ দেন তিনি। এরপর মাওয়া স্টেশন থেকে ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দিয়ে দুপুর ১টা ৫৯ মিনিটে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীরা।

ভাঙ্গায় ডা. আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জনসভায় বক্তব্য শেষে বিকেলে সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১১ অক্টোবর) সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন শেখ হাসিনা। এর আগে সকালে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী মতবিনিময় সভা করতে পারেন বলে ধারনা করছেন আওয়ামী লীগ নেতারা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি