1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৩

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

 

দিনাজপুরের বীরগঞ্জে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।

সোমবার (১৯ মে) ভোর সাতটায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মাইক্রোবাসটি একেবারেই দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে থাকে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে মাইক্রোবাস চালক ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনি পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মানিক হোসেন (৩৪) ও মাইক্রোবাসের যাত্রী একই উপজেলার হাজীপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) নিহত হন।

গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের ২ যাত্রী নিহত হন। তবে এখন পর্যন্ত তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর ও উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৭ টায় প্রচন্ড বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুরের দিকে আসছিলো।

অপরদিকে, একটি ট্রাক ঠাকুরগাঁয়ের দিকে যাচ্ছিলো । পথে ঘটনাস্থলে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।

সেখানে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের এক যাত্রী মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনায় চলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে।

আহতদের হাসপাতালে নেওয়ার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনায় যান চলাচল স্বাভাবিক আছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি