
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৮৫৭ টি মামলা ও ৩৫ লাখ ১৪ হাজার ৬২৫ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এছাড়াও অভিযানকালে ২১৪ টি গাড়ি ডাম্পিং ও ৮৬ টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ট্রাফিক বিভাগ।