1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রাক চালক-হেলপারের

যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

যশোরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রাক চালক-হেলপারের

যশোর : যশোরে রেল ক্রসিংয়ে ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) ভোরে যশোর চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পারভেজ ও নাজমুল। এদের মধ্যে পারভেজ দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক। তার বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে। আর হেলপার নাজমুলের বাড়ি একই জেলার মহেশপুরের আজমপুর গ্রামে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে যশোর পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফায়ার সার্ভিস কর্মী আব্দুস সালাম জানান, মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাক যশোর আসছিল। পথে রেল ক্রসিং অতিক্রম কালে এ দুর্ঘটনা ঘটে। পরে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি এবং পুলিশে খবর দেই। ধারণা করা হচ্ছে রেল ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। #

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি