1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনে হাঁটতে গিয়ে মো. সফিকুল ইসলাম নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

বুধবার (১ মে) রাতে উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের বালিয়াহুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সফিকুল ইসলাম কিশোরগঞ্জের সদর উপজেলার বাসিন্দা। তিনি কসবা উপজেলার বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার রাতে মন্দবাগ রেলওয়ে স্টেশনের বালিয়াহুরা এলাকার রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তিনি। এতে তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায়। অনেকক্ষণ পড়ে ছিল তার লাশ। পরে রেলওয়ে পুলিশকে খবর দিলে স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মুরাদ সরকার বলেন, সফিক স্যার সন্ধ্যায় ট্রেন লাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় সুবর্ণ ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায়। রাত ১০টা পর্যন্ত লাশটি রেললাইনের পাশে পড়ে ছিল। পরে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ নিয়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি