1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

রাজধানীর মিরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- আজাদ হাওলাদার, মো: হান্নান হাওলাদার, মো: মিলন লাঠিয়াল ও মো: আ: আজিজ হাওলাদার। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি ছেনা (চাকু জাতীয় ধারালো অস্ত্র), একটি চাপাতি, একটি লোহার রড ও ডাকাতির কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে মিরপুর মডেল থানার কল্যানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: গিয়াস উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় লোক মিরপুর মডেল থানার কল্যানপুর ওভার ব্রিজের নিচে দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাধারণ জনগণের সহায়তায়  দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি