1. admin@newswatchbd.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর নেতৃত্ব বিকাশে সমান সুযোগ দেওয়ার আহ্বান জুবাইদার প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু

ডিএমপি’র ১৩ ডিসির বদলি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল, গুলশান ও লালবাগ বিভাগসহ উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে বলা হয়, এই ১৩ কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত স্থানে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

অপরদিকে আজ ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অপর একটি আদেশে ডিএমপির উত্তরা বিভাগের ডিসি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো.মহিদুল ইসলামকে ডিএমপির ক্রাইম প্রিভেনশন বিভাগের যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে বদলি করা হয়েছে।

এতে বলা হয়, সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি আ ফ ম আনোয়ার হোসেন খানকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে, মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ মাকছুদের রহমানকে ডিসি প্রটেকশন বিভাগে, মতিঝিল বিভাগের ডিসি মো. শাহরিয়ার আলীকে উত্তরা বিভাগে, সিটি সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ডিসি মোহাম্মদ সালাহউদ্দিনকে বদলি করা হয়েছে গোয়েন্দা-মতিঝিল বিভাগে, গোয়েন্দা-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে গোয়েন্দা-সাইবার-দক্ষিণ বিভাগ (অতিরিক্ত দায়িত্ব), গোয়েন্দা-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেলকে গোয়েন্দা মিরপুর বিভাগে, মইনুল হককে মিরপুর বিভাগে, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্সেস বিভাগের ডিসি রওনক আলমকে ডিসি গুলশান বিভাগে, গোয়েন্দা রমনার মো. আমীর খসরুকে ডিএমপি সদর দফতরে, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিম বিভাগের ডিসি মোহাম্মদ সানোয়ার হোসেনকে ট্রাফিক মিরপুর বিভাগে, ওয়ারীর ডিসি মোহাম্মদ হারুন অর রশিদকে ডিসি মতিঝিল বিভাগে, মল্লিক আহসান উদ্দিন সামিকে ওয়ারী বিভাগে এবং গুলশান বিভাগের ডিসি মো. তারেক মাহমুদকে লালবাগ বিভাগে ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি