1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ডিএমপি কমিশনারের সাথে আইআরআই ও এনডিআই যৌথ প্রতিনিধি দলের সাক্ষাৎ

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) সাত সদস্যের একটি যৌথ পর্যবেক্ষক দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (৩ জানুয়ারি) ডিএমপি হেডকোয়ার্টার্সে সাত সদস্যের প্রতিনিধিদল যান। প্রতিনিধিদলে ছিলেন আইআরআই ও এনডিআই এর মিশন কোঅর্ডিনেটর নাতাশা রথচাইল্ড; ইনফরমেশন অ্যান্ড এনভায়রনমেন্ট এনালিস্ট ইভাইলো পেন্টচেভ; জেন্ডার অ্যান্ড ইনক্লুশন এনালিস্ট মারিয়াম তাবাদজে; সিকিউরিটি অ্যান্ড স্টেট রেসপন্স এনালিস্ট ক্রিস্পিন কাহেরু; সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল ভায়োলেন্স এনালিস্ট নিনাদ মারিনকোভিচ; বাংলাদেশ প্রতিনিধি কাজী শহিদুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মীর নুরানী রূপমা।

এসময় যৌথ প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কাছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নির্বাচনে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বা ভোট উপলক্ষে কোনো শঙ্কা আছে কি না এ বিষয়ে জানতে চান।

জবাবে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। সেই নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে পুলিশ সেই পরিবেশ তৈরি করেছে।

ডিএমপি কমিশনার আরও উল্লেখ করেন, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়েন থাকবে। ভোটাররা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রদান করবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ আসাদুজ্জামান বিপিএম-বার।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি