1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ডিবির ডিসি আহাদের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদসহ পুলিশের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে করা অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের অফিস আদেশে গত ১১ ডিসেম্বর এই কমিটি করা হয়।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি উত্তর) খোন্দকার নুরুন্নবীকে। আর ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার (প্রশাসন) শফিকুল ইসলামকে করা হয়েছে সদস্য।

মো. জসিম উদ্দিন নামের এক ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ অধিদপ্তর ও ডিবি অফিসে সম্প্রতি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, আব্দুল আহাদ তাঁর কাছ থেকে তিন কোটি ৬০ লাখ টাকা নিয়েছেন।

অফিস আদেশে বলা হয়, ডিবির ওয়ারী বিভাগের ডিসি আব্দুল আহাদসহ পুলিশের অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মো. জসিম উদ্দিন নামের এক ব্যক্তিকে অমানুষিক নির্যাতন করে অবৈধভাবে তিন কোটি ৬০ লাখ টাকার চেক লিখিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে একটি কমিটি গঠন করা হলো।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, যে কেউ যে কারো বিরুদ্ধে অভিযোগ দিতেই পারে। তদন্তেই সত্য-মিথ্যা বেরিয়ে আসবে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘এমন একটি অভিযোগ ডিবিসহ বেশ কয়েকটি সংস্থায় জমা পড়েছিল। দুই সদস্যের কমিটি করে আমরা বিষয়টি তদন্ত করছি।

যাচাই-বাছাই ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে।’
##

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি