1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ডেঙ্গু প্রতিরোধে সারাবাংলা-৮৮ ফাউন্ডেশনের মশারী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

 

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ‘সারাবাংলা-৮৮ ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী মোস্তাক আহমেদ ইমনের পরামশে’ ঢাকা জেলা কো-অডি’নেটর হারুন রশীদ এর সমন্বয়ে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সানী দে সহ ফাউন্ডেশনের সদস্য খোরশেদ মন্ডল, টুটুল, শহীদ, নুরুজ্জামান, তানভীর সোহেল, পলাশ, রউফ আজাদ, রেহানা, লুনা, তটিনি, মোতালেব, নুরুল, ডাঃ বাবলু, হান্নান এবং অন্যান্য সদস্যরা মহামারী ডেংগু প্রতিরোধে মশারী বিতরণের জন্য গতকাল মঙ্গলবার উত্তরা ৭ নম্বর সেক্টর পার্কের দক্ষিণ গেটে হতদরিদ্র, অসহায় দুঃস্থদের মাঝে একশত’টি মশারী বিতরণ করেছে।

এর আগেও সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের সদস্যরা রাজধানীর মোহাম্মদপুর, মীরপুর ও কেরানীগঞ্জ, সাভার, চট্টগ্রাম, জামালপুর, নারায়নগঞ্জের কিছু বস্তি এবং কয়েকটি হাসপাতালে দরিদ্রদের মাঝে প্রায় ৫০০শ’টি মশারী বিতরণ করেছে।
সংগঠনের সদস্যরা আরো জানান, ‘সারাবাংলা ৮৮ সুখে-দুঃখে পাশাপাশি’-এই স্লোগানকে সামনে রেখে জনহিতকর কার্যক্রম নিয়ে এগিয়ে চলছে সংগঠনটি। এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো বন্ধুত্ব এবং মানবতা, একে অপরকে সহযোগিতা করা এবং সমাজের পিছিয়ে পড়া নাগরিকদের পাশে দাঁড়ানো, খাদ্য বিতরণ, চিকিৎসা সহায়তা, সেলাই।মেশিম বিতরণ, শিক্ষাবৃত্তি, রিক্সা বিতরণ, বৃক্ষরোপণ সহ নানাবিধ মানবিক ও সামাজিক কাজ করা।

বাংলাদেশে বর্তমানে দিন দিন ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সারাদেশে এডিস মশার আক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে মঙ্গলবার পর্যন্ত ১ হাজার ৩০ জন মারা গেছেন। যার মধ্যে শিশুও রয়েছে অনেক। আক্রান্ত হয়েছে ২ লাখ ১১ হাজার ৬৮৩ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ১ হাজার ৪৫৫ জন। দুর্যোগ ও বিপদে দুস্থ মানুষের পাশে এসে দাঁড়ায় সারাবাংলা-৮৮ ফাউন্ডেশন নামে এই বন্ধু সংগঠন। দেশের ডেঙ্গুর এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য ফাউন্ডেশন এই বিশেষ উদ্যোগ নিয়েছে। সারাদেশ ব্যাপী সব সময় তাদের এই কার্যক্রম চলবে বলে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ কার্যক্রমের প্রধান সমন্বয়কারী মোঃ হারুন অর রশিদ জানান।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি