1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

ঢাকায় লেক থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

মোঃ পাভেল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

 

ঢাকার গুলশান লেক পাড় থেকে এক ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঘটনাটি নিশ্চিত করেন ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ।

নিহত ব্যক্তির নাম সৌরভ হোসেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতের কোনো এক সময়ে তিন-চারজন ব্যক্তি সৌরভকে কুপিয়ে হত্যা করে। তার শরীরে ১০–১১টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি সূর্যমনি ইউনিয়ন ছাত্রদল নেতা বলে গুঞ্জন থাকলেও বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গুলশান থানার এসআই মশিউর রহমান বলেন, রাত ১১টা ৪০ মিনিটে খবর পেয়ে আমরা রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করি। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার পরিবার থানায় লিখিত অভিযোগ দেবেন। তবে তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমরা এখনও নিশ্চিত নই।

এসি আলী আহমেদ মাসুদ বলেন, সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের ৫৫ নম্বর রোডের শেষ মাথায় লেকের পাশের ওয়াকওয়ে থেকে সৌরভের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি