প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৮:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:০৭ অপরাহ্ণ
ঢাকায় ১৬ ছিনতাইকারী গ্রেফতার

সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়েছে রাজধানী ঢাকায়। ছিনতাই প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযান শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা থেকে ১৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা ও গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পেশাদার ১৬ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের অধিকাংশের বিরুদ্ধে মামলা রয়েছে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com
Copyright © 2026 নিউজ ওয়াচ বিডি. All rights reserved.