1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

ঢাকায় ৫১ তম ইসামি ফোরাম ২০২৩ অনুষ্ঠিত

ফাতেমা আক্তার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

লায়ন্স ইন্টারন্যাশনাল ঢাকা এর উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে ৫১ তম ইসামি ফোরাম ২০২৩। ১৫ ডিসেম্বর শুক্রবার হোটেল ইন্টার কন্টিনেন্টালের মধুমতি হল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ৫১ তম ইসামি ফোরাম ২০২৩ এর বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা। সংবাদ সম্মেলনে জানানো হয়- প্রতি বছর “ভারত, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য ইসামি ফোরাম” বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। ISAME এর বিভিন্ন দেশের লায়নেরা একই জায়গায় একত্রিত হয়ে বন্ধুত্ব গড়ে তুলে, নিজেদের মতামত বিনিময় এবং ভবিষ্যতের কর্মসূচির পরিকল্পনার জন্য একত্রিত হয়। এবার এই আয়োজনটি বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। তাতে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে আট শতাধিক প্রতিনিধি এবং বাংলাদেশের ৩৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশ ২০ বছর পর এই ইভেন্ট আয়োজন করার সুযোগ পেয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, লায়ন্স ইন্টারন্যাশনাল এর সঙ্গে জাতিসংঘের একটি পরামর্শমূলক মর্যাদা রয়েছে। সংগঠনটি ১৯১৭ সাল থেকে কাজ করছে। বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংস্থা। সারাবিশ্বের ২১০টি দেশে এর কার্যক্রম বিস্তৃত আছে। ১.৪ মিলিয়ন লায়ন এবং লিও এই সংগঠনে একসাথে কাজ করে। ভারত, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে (ISAME), অনেক লায়ন এবং লিও একই কারণে একসাথে কাজ করেন।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি ১৫ ডিসেম্বর এই উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লায়ন্স ইন্টারন্যাশনালের এর প্রেসিডেন্ট ড. প্যাট্টি হিল, এলসিআইএফ-এর চেয়ারপারসন ব্রায়ান ই. শিহ্যান, ইন্টারন্যাশনাল ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ফ্যাব্রিসিও অলিভেরা, ইন্টারন্যাশনাল সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট এপি সিং এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা এবং অংশগ্রহণকারীরা ঢাকায় এই অনুষ্ঠানে যোগ দেন।

ফোরাম পরিকল্পনা কমিটির চেয়ারম্যান আইডি এল.এন. মহেশ পাসকোয়াল; ফোরাম সাংগঠনিক কমিটির চেয়ারম্যান পিআইডি লে. কাজী আকরামউদ্দিন আহমেদ; প্রধান উপদেষ্টা পিআইডি এল.এন. শেখ কবির হোসেন; ভাইস চেয়ারপারসন পিআইডি এল.এন. মোসলেম আলী খান, সেক্রেটারি ফোরাম সাংগঠনিক কমিটির আইডি এনডোর্সি এল.এন. নাজমুল হক; কোষাধ্যক্ষ ফোরাম আয়োজক কমিটি পিডিজি এলএন. সেলিম আহমেদ, হোস্ট কমিটির চেয়ারম্যান ও কাউন্সিল চেয়ারম্যান-এমডি ৩১৫ এলএন মোঃ আব্দুল ওয়াহাব এবং ফোরামের সকল গণ্যমান্য ব্যক্তিকে বিশ্ব মানবিক সেবার জন্য আন্তরিকভাবে কাজ করার জন্য বিশেষ মর্যাদা প্রদান করা হবে।

এই ঢাকা ফোরামে ১৬ ও ১৭ ডিসেম্বর একযোগে ৪টি ধাপে ১৬টি সেমিনার অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন বিশিষ্ট অর্থনীতিবিদ , বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান, ১৭ ডিসেম্বর অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে ছিলেন আন্তর্জাতিক অটিজম কর্মী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর নির্বাচিত পরিচালক, দক্ষিণ পূর্ব এশিয়া, মিসেস সায়মা ওয়াজেদ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি