1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সভাপতি সাহাদাৎ ও সাধারণ সম্পাদক সৈকত 

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

 

ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ২০২৫-২৬ কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন করা হয়েছে। ২ বছর মেয়াদী এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের বার্তা সম্পাদক সাহাদাৎ রানা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক।

আজ ২১ এপ্রিল সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্রাব) এর তৃতীয় তলার হলরুমে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন ঢাকাস্থ
মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর খান বাবু (দৈনিক জনতা) ও সহ-সভাপতি আঙ্গুর নাহার মন্টি (বিবার্তা ২৪ডটনেট), যুগ্ম-সম্পাদক আরাফাত মুন্না (বাংলাদেশ প্রতিদিন) ও যুগ্ম-সম্পাদক এম মামুন হোসেন (সময়ের আলো), কোষাধ্যক্ষ শাহজাহান স্বপন (এফএনএস), সাংগঠনিক সম্পাদক মেহেদী আল আমিন (বিজনেস স্ট্যান্ডার্ড), প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ লাভলী হক লাবণ্য (উইমেনআই২৪ডটকম), দপ্তর সম্পাদক রুমেল খান (জনকণ্ঠ) ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান-উজ-জামান (বিটিভি)।

নির্বাহী কমিটির সদস্যরা হলেন আরিফ সোহেল (২৪ ঘণ্টা টিভি ডটকম), নাজমুল আজাদ শুক্তি (রূপবানী), শাহ আলম খান (আজকের পত্রিকা), মিল্টন আনোয়ার (৭১ টিভি), সাহাদাত পারভেজ (দেশ রূপান্তর), শামসুদ্দিন আহমেদ হীরা (জিটিভি), নুর হোসেন পিপুল (আজকের দৈনিক), আহমেদ তেপান্তর (আজকালের খবর), মো. হাসান ইমাম ইমরান (বৈশাখী টিভি), মো. সৌরভ (নিউ এইজ)।
এর আগে সংগঠনের বিদায়ী সভাপতি আরিফ সোহেলের সভাপত্বিতে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। যেখানে বিদায়ী সাধারণ সম্পাদক সাহাদাৎ রানা সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন। এছাড়া কোষাধ্যক্ষ শাহজাহান স্বপন সংগঠনের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন।
এ সময় দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ঢাকাস্থ মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সার্চ কমিটির প্রধান ও সংগঠনের উপদেষ্টা এ কে এম মহসীন, উপদেষ্টা স্বপন দাশগুপ্ত, উপদেষ্টা এবিএম রফিকুর রহমান, উপদেষ্টা বুলবুল আহমেদ, উপদেষ্টা নূরে জান্নাত সীমা, সিনিয়র সদস্য এস এম আবুল হোসেন, রাজু আহমেদসহ অন্যরা।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি