ঢাকার বুকে সন্দ্বীপীয় ছাত্রসমাজের ঐক্যের প্রতীক "সন্দ্বীপ ছাত্র ফোরাম, ঢাকা" এর ২০২৬ সালের কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়মান সাকিব জিতু এবং সাধারণ সম্পাদক পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাহিদুর রহমান মনোনীত হয়েছেন।
শুক্রবার দুপুরে উক্ত সংগঠনের উপদেষ্টা মন্ডলী ও সকল শিক্ষার্থীর প্রত্যক্ষ উপস্থিতিতে নতুন কমিটি প্রকাশিত হয়। এছাড়াও সন্দ্বীপ ছাত্র ফোরাম, ঢাকা এর উপদেষ্টা সেলিনা চৌধুরী, ডা. মো: এনায়েত উল্লাহ খসরু ও ড. প্রশান্ত কুমার ব্যানার্জি উপস্থিত ছিলেন। এরপর সন্দ্বীপ ছাত্র ফোরাম, ঢাকা" এর উপদেষ্টা ড. প্রশান্ত কুমার ব্যানার্জি কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিয়া ইসরাত মনোনীত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমরান হোসেন মাহিম।
অন্যান্য পদে কোষাধ্যক্ষ তামজিদুল আলম (ঢাবি), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন (জবি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাওহিদুর রাহমান (ঢাবি), সাহিত্য বিষয়ক সম্পাদক মো: মারুফ (ঢাবি), ছাত্রী বিষয়ক সম্পাদক নাফিয়া আফরোজ (ঢাবি), ও ২ কার্যকরি সদস্য নাঈমুল হাসান (বুয়েট) ও তাসনিম (ঢাবি) মনোনীত হয়েছেন।
এ সময় উপদেষ্টা সেলিনা চৌধুরী বলেন, প্রতিদিন আমরা প্রত্যেকে একটা করে যদি ভালো কাজ করি তাহলে ফোরামের ৬০ জনের প্রতিদিন ৬০ টা ভালো কাজ হবে। যেমন একজন যদি ১ টা মোমবাতি জ্বালাই প্রতিদিন যেমন কোটি কোটি মোমবাতি জ্বলবে তেমন একটা করে ভালো কাজ করলেও আমরা সুন্দর সমাজ গড়তে পারবো।
এ সময় মনোনীত সভাপতি আয়মান সাকিব জিতু বলেন, "ভৌগোলিক বিচ্ছিন্নতা থাকলেও হৃদয়ের টানে আমরা এক। ঢাকার বুকে সন্দীপের শিক্ষার্থীদের একতাবদ্ধ রাখা এবং একে অপরের বিপদে পাশে দাঁড়ানোই সন্দ্বীপ স্টুডেন্ট ফোরামের মূল লক্ষ্য। ঢাকায়, সন্দীপের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে আমরা সবসময় তাদের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো ঢাকার বুকে দ্বীপের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও মেধাবিকশিত পরিবেশ নিশ্চিত করা।"
এসময় মনোনীত সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বলেন,
"ছাত্র ফোরাম শিক্ষার্থীদের অধিকার, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ বিকাশে একটি কার্যকর প্ল্যাটফর্ম। সন্দ্বীপ স্টুডেন্ট ফোরাম ঢাকা (SSFD) সেই নেতৃত্ব গড়ে তোলার নির্ভরযোগ্য ক্ষেত্র। সম্মিলিত প্রচেষ্টায় আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।"
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com