1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ঢাকা মেডিকেল থেকে ভুয়া চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে রিপা আক্তার নামের এক ভুয়া চিকিৎসককে অ্যাপ্রোন পরা অবস্থায় বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করে আনসার সদস্যরা।

জানা যায়, আটককৃত রিপা ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় থাকেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানায়। ঢামেকের ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগ থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মেডিকেলের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মিজানুর রহমান গণমাধ্যম’কে বলেন ‌‘বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হাসপাতালে পুরাতন ভবনে গাইনি বিভাগে ওই নারী অ্যাপ্রোন পরা অবস্থায় ঘোরাফেরা করছিলেন। এতে আমাদের আনসার সদস্যদের সন্দেহ হয়। পরে নারী আনসার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে স্বীকার করেন যে তিনি চিকিৎসক নন।’

তিনি জানান, ‘একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। এক আত্মীয়কে দেখার জন্য ঢাকা মেডিকেলে এসেছেন বলে দাবি করেন। পরে আত্মীয়র নাম বলতে না পারায় একপর্যায় তিনি স্বীকার করেন, নিউমার্কেট থেকে অ্যাপ্রোন কিনে এখানে আসেন।’

ঢাকা মেডিকেলের উপ-পরিচালক (অর্থ ও স্টোর) ডা. খালেকুজ্জামান খান গণমাধ্যম’কে বলেন, ‘রিপা আক্তার নামের ওই ভুয়া চিকিৎসককে আমাদের আনসার সদস্যরা আটক করেন। এরপর তাকে জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া গণমাধ্যম’কে বলেন, ‘ওই নারীকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি