1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

তথ্য-প্রযুক্তির মাধ্যমে ভেঙে দিতে হবে ষঢ়যন্ত্রের বিষদাঁত: কাজি নওফেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরামের সাধারণ সম্পাদক কাজি গোলাম সালাহ উদ্দিন নওফেল আজ চাঁদপুরের এক আলোচনা সভায় বলেছেন- আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে ষঢ়যন্ত্রকারীরা অপতৎপরতায় লিপ্ত। দাঁতভাঙ্গা জবাব দিয়ে তাদের ষড়যন্ত্র রুখে দিতে আপনারা তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহার করুন।
আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরাম চাঁদপুর জেলা শাখার আয়োজনে অগ্নিঝরা মার্চ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
প্রধান অতিথি কাজি নওফেল বলেন- ষঢ়যন্ত্রকারীরা দেশে ও বিদেশে বসে-বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী উদ্ভট ও বানোয়াট গল্পের কন্টেন্ট ছড়িয়ে সাধারণ মানুষকে বিব্রত করার নীল নকশা ফেঁদেছে। আমরা সজাগ ও সচেতনভাবে তথ্য-প্রযুক্তির মাধ্যমে ওইসব ষঢ়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করতে হবে।ভেঙে দিতে হবে তাদের বিষদাঁত।
শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের এ্যারোমা রেস্টুরেন্ট এন্ড ক্যাফে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা শাখার জেলা সভাপতি তপতি কর। বক্তৃতা করেন, সহ-সভাপতি মো. রাসেদুর রহমান, যুগ্ম সম্পাদক মো. কামরুল হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক রুদ্র চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক পার্থ দে, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাহিদ হাসান শাওন, মুক্তিযুদ্ধ বিষয়ক সহ-সম্পাদক মো. শাহ আলম, দফতর সম্পাদক সোহেল রানা, সদস্যগণের মধ্যে- মানিক দাস, মনির, আল আমিন, গোবিন্দ কর্মকার, দুলাল কর্মকার, আজিজ পাঠান ও আশিষ সোম।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি