1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

তরুণ দুই উপদেষ্টার দায়িত্ব ছাড়ার গু’ঞ্জ’ন

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

 

এবার অন্তর্বর্তী সরকারের দুই তরুণ উপদেষ্টা দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। গতকাল শুক্রবার তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তারা হলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন নির্বাচনে তারা প্রার্থী হতে যাচ্ছেন। তাই রাজনৈতিক কারণেই তারা সরকারের দায়িত্বে থাকছেন না।

এর মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুক্তরাষ্ট্রভিত্তিক ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের সঙ্গে টকশোতে অংশ নিয়ে বলেন, ২০১৮ সাল থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনীতিতে আছেন এবং নির্বাচন করবেন- এমন কেউ সরকারে থাকা উচিত নয়। তিনি আরও জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি সরকার থেকে সরে যাবেন।

সজীব ভূঁইয়া সরকারের দায়িত্ব ছেড়ে দিয়ে এনসিপিতে যোগ দেবেন কি না, সে ব্যাপারেও স্পষ্ট করেননি। নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘কেউ মনে করছেন আমি মুরাদনগর থেকে প্রার্থী হব, কিন্তু এটা ঠিক নয়। আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চাই। তাই ঢাকা শহরই আমার জন্য সুবিধাজনক স্থান।’

একটি মহল জাতীয় পার্টিকে প্রধান বিরোধীদল করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় উল্লেখ করে আসিফ বলেন, আওয়ামী লীগের যেসব নেতার ইমেজ ভালো, তাদের প্রার্থী করার মাধ্যমে নামে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি পুনর্বাসন করার পাঁয়তারা চলছে।

এ বিষয়ে জানার জন্য ফোন করলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফোন বন্ধ পাওয়া যায়। অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকেও টেলিফোনে পাওয়া যায়নি। তার ঘনিষ্ঠজন থেকে জানা গেছে, আসন্ন নির্বাচনে তিনিও প্রার্থী হচ্ছেন। এজন্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি