1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

তানভীর আলাদিনের ব্যতিক্রম এক প্রেমের উপন্যাস ‘মাথিয়ারার মেয়ে’

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

অহেতুক ভয় পাওয়া সমস্যার নাম ‘মনোফোবিয়া’। এটিকে আমলে না নেয়া এক জটিল সমস্যা। এই সমস্যার কারনে অনেক যোগ্য ও মেধাবী তার গন্তব্যে পৌছাতে গিয়ে অনেকটাই পিছিয়ে পড়েন। মনোফোবিয়াকেও জয় করা যায়, যদি সঙ্গী হিসেবে ‘নেহা কাজি’র মতো সাহসী কেউ পাশে থাকেন…।

বাসসের সাংবাদিক তানভীর আলাদিনের নতুন উপন্যাস ‘মাথিয়ারার মেয়ে’র অন্যতম একটি চরিত্র হচ্ছে নেহা কাজি।তিনি মনোফোবিয়া সমস্যা দূর করার লড়াইয়ে সংশপ্তক এক যোদ্ধা।

নেহা কাজি মনে করেন- মনোফোবিয়া দূর করতে হলে প্রথমে চাই ভালোবাসা বুকে নিয়ে যুদ্ধজয়ের প্রত্যয়ী মানসিকতা। সেইসঙ্গে ভাঙতে হবে সোস্যাল ট্যাবু। সচেতনভাবে এগিয়ে আসতে হবে পরিবার ও সমাজের প্রত্যেক স্তর থেকে। অভয়ের গান শুনিয়ে দূর করতে হবে `অহেতুক ভয়, করতে হবেই মনোফোবিয়া জয়’।

অমর একুশে গ্রন্থমেলা-২০২৪ এ সাহিত্যদেশ প্রকাশনী থেকে আসছে ‘মাথিয়ারার মেয়ে’ উপন্যাসটি (স্টল # ৩৪০ ও ৩৪১)। প্রচ্ছদ শিল্পী ফাহাদ হাসান কাজমী। উপন্যাসটির গায়ের দাম-৩০০/-টাকা।

উপন্যাসিক তানভীর আলাদিন বলেন, এক কথায় যদি বলি তাহলে বলবো- ‘মাথিয়ারার মেয়ে’ শতভাগ প্রেমের উপন্যাস। তবে গতানুগতিকতা থেকে অনেকটা ব্যাতিক্রম। আমি ঠিক জানি না, আমাদের দেশে ‘মাথিয়ারার মেয়ে’ উপন্যাসটির আগে মনোফোবিয়া সমস্যা নিয়ে কোনো উপন্যাস লেখা হয়েছে কী-না। মনোফোবিয়া নিয়ে আরো বেশি লেখা-লেখির প্রয়োজন আছে। সমস্যাটা সমাজ-সংসারে বিদ্যমান, যা একটু-একটু ভালোবাসার পরিচর্যা দিয়ে সারিয়ে তোলা সম্ভব। তিনি স্বপ্ন দেখেন- মনোফেবিয়া জয়ে ‘মাথিয়ারার মেয়ে’ নেহা কাজির মতো ভালোবাসার পরিচর্যাকারীর সংক্রমণে আক্রান্ত হোক তাবৎ বিশ্ব।

সাহিত্যদেশ’র প্রকাশনীর সত্বাধিকারী শফিক সাইফুল বলেন- ‘মাথিয়ারার মেয়ে’ একটি অসাধারণ প্রকাশনা হতে যাচ্ছে। নতুনত্ব আর গল্পগুচ্ছে সাজানো এই উপন্যাসটি পড়ে মুগ্ধতার পাশাপাশি পাঠকগণ মনে হয় সংরক্ষণেও রাখতে চাইবেন অনেকদিন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি