1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাস্থ্য বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী। ২৩ নভেম্বর ২০২৫ তাবিনাজ (তামাক বিরোধী নারী জোট) নেটওয়ার্কের উদ্যোগে দিনব্যাপী সিগনেচার ক্যাম্পেইনে স্বাক্ষর দিয়ে তামাক নিয়ন্ত্রণ আইনটি শক্তিশালী করার পক্ষে নিজেদের দৃঢ় অবস্থান প্রকাশ করে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে, সারা দেশে তাবিনাজ নেটওয়ার্কের ৫০টি সংগঠন এই দাবি জানিয়ে একটি স্মারকলিপিও প্রদান করে।

পরবর্তীতে শিক্ষার্থীদের স্বাক্ষরের অনুলিপি ও তাবিনাজ নেটওয়ার্ক সংগঠনগুলির স্মারকলিপির অনুলিপি অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ-এর কাছে হস্তান্তর করা হয়। এসময় শিক্ষার্থীদের স্বাক্ষর ও সংগঠনের স্মারকলিপিতে উল্লিখিত স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টার সদয় বিবেচনার অনুরোধ জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীগুলো হলো-

১। পাবলিক প্লেসে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বা স্মোকিং জোন নিষিদ্ধ করা,

২। সকল ধরনের তামাকজাত পণ্যের প্রদর্শন ও বিজ্ঞাপন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা,

৩। ই-সিগারেটের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ-তরুণীদের রক্ষা করা,

৪। বিড়ি-সিগারেটের খুচরা শলাকা বিক্রি বন্ধ করা,

৫। তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি বা সিএসআর কার্যক্রম নিষিদ্ধ করা এবং

৬। তামাকজাত দ্রব্যের মোড়কের সচিত্র সতর্কবার্তা বৃদ্ধি করে শতকরা ৯০ ভাগ করা।

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাবিনাজ নেটওয়ার্কের সম্মিলিত স্মারকলিপি স্পষ্টতই প্রমাণ করে যে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত বাস্তবায়নের পক্ষে জনগণের, বিশেষত তরুণ প্রজন্মের, জোরালো সমর্থন ও দাবি রয়েছে। শিক্ষার্থীরা তামাকের ভয়াবহতা উপলব্ধি করে একটি স্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তাদের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেছে।

উল্লেখ্য, বাংলাদেশে প্রতিবছর ১ লক্ষ ৩০ হাজার ১৩৫ জন মানুষ মৃত্যু বরণ করে তামাকজাত দ্রব্য ব্যবহারজনিত কারণে (টোব্যাকো এটলাস, ২০২২)। কর্মক্ষেত্র, পাবলিক প্লেস ও গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হয় ৩ কোটি ৮৪ লক্ষ মানুষ। ৩৪.৫ শতাংশ তরুণ তামাকজাত দ্রব্য গ্রহণ করে (টোব্যাকো এটলাস, ২০২২) যা উদ্বেগজনক। দ্রুততম সময়ের মধ্যে এই তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী পাশ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে এই মৃত্যুর মিছিল, তরুণদের তামাকের করাল গ্রাস থেকে রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে তামাক থেকে সুরক্ষা প্রদান করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

#প্রেস রিলিজ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি