জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) শাখা ইউনিটের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এফ এম ওয়াহিদুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোশতাক হাসান খানের সুপারিশক্রমে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিক্রমে গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে দুই বছরের জন্য এই কমিটির চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।
এর আগে ২৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ধিত সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাব কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনকে সভাপতি এবং অধ্যাপক ড. নাছির আহমাদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক ড. মো. নাঈম আক্তার সিদ্দিক। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রমে তার সক্রিয় ভূমিকার কারণে নবগঠিত কমিটিতে তার দায়িত্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দপ্তর সম্পাদক, শিক্ষা ও গবেষণা সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদকসহ বিভিন্ন পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অন্তর্ভুক্ত রয়েছেন।
ইউট্যাব জবি শাখার নেতৃবৃন্দ জানান, নবগঠিত এই কমিটি শিক্ষকসমাজের অধিকার রক্ষা, একাডেমিক স্বাধীনতা নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com