1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

তিন জেলায় দুদকের অভিযান

হাবিবুর রহমান বাবু 
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ ও বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক, প্রধান কার্যালয় হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অভিযোগে উল্লিখিত ইন্সটিটিউটের জন্য কেনা অক্সিজেন হাইপারবারিক থেরাপি (এইচবিও), হেয়ার ট্রান্সপ্লান্ট যন্ত্র এবং লেজার মেশিনসমূহ পরিদর্শন করা হয় এবং সেগুলো সচল রয়েছে কি না তা যাচাই এবং অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।

এছাড়া ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক ২০২১-২২ অর্থবছরে ”ময়মনসিংহ সিটি কর্পোরেশন সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতিকরণ প্রকল্প” -এর কার্যক্রম বাস্তবায়নে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কর্তৃক একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে অভিযান পরিচালনাকারী টিম অভিযোগে বর্ণিত স্থানসমূহ পরিদর্শন করে এবং নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে কার্যক্রমসমূহ পরিমাপ করে। পরিমাপের ভিত্তিতে বিশেষজ্ঞ প্রতিবেদন প্রাপ্তিসাপেক্ষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করা হবে।

নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে সড়কের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী থেকেও একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

এ সময় দুদক টিম সরেজমিনে ৯টি বিদ্যালয় এবং একটি সড়ক পরিদর্শন করে। পরিদর্শনকালে সড়ক ও জনপথ বিভাগের একজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে পরিমাপ গ্রহণ করে দুদক। পরবর্তীতে উপজেলা এলজিইডি থেকে প্রাপ্ত রেকর্ডপত্র, এবং প্রাপ্ত বিশেষজ্ঞ প্রতিবেদন পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানায় দুদক প্রধান কার্যালয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি