1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

থানা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

 

গাজীপুরের টঙ্গী থানা থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সা‌ড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ব‌্যারাক থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।নিহত পুলিশ কর্মকর্তার নাম মিল্টন কুণ্ড। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা গ্রামের বাসিন্দা ও টঙ্গী পশ্চিম থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন মিল্টন কুণ্ড। যোগদানের পর থেকেই তিনি নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন। দায়িত্বও ঠিকমতো পালন করতেন না তিনি।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত মিল্টন কুণ্ড যখন পুবাইল থানায় কর্মরত ছিলেন তখন তিনি প্রায়ই অন্যমনস্ক হয়ে থাকতেন। সবার থেকে নিজেকে আড়াল করে রাখতেন। তা‌কে কোনো কাজ দি‌লে বল‌তেন তিনি মানসিক সমস্যায় ভুগছেন। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি