1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদ দমনে শেখ হাসিনার অবদান সবচেয়ে বেশি: রুহেল

বিশেষ প্রতিবেদক (চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

চট্টগ্রামের প্রবেশদ্বার মিরসরাইতে বেশ জাকজমকপূর্ণভাবে পালিত হয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। কয়েকহাজার নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আনন্দ র‍্যালী। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এর সদস্য মাহবুব রহমান রুহেল। মাঠেঘাটে টানা চষে বেড়ানো রুহেল মিরসরাইয়ের রাজনৈতিক অঙ্গনে মোশাররফ পরবর্তী একক নেতা হিসেবে আবির্ভূত হতে চলেছে বলে আওয়াজ আছে।
৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান,মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেকে চৌধুরী,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভুঁইয়াকে নিয়ে কেকে কাটেন রুহেল।

প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মীদের দেয়া হয় সম্মাননা। সবাইকে উত্তরীয় পড়িয়ে দেন মোশাররফ তনয় রুহেল।
উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি জেকে চৌধুরীর সভাপতিত্বে,একেএম জাহাঙ্গীর ভুঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় ৭৪ তম বক্তারা আওয়ামী লীগের ইতিহাস,ঐতিহ্য,আদর্শ,নেতাকর্মীদের নির্যাতন এর শিকার হওয়া,ত্যাগ তিতিক্ষার নানান দিক তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্য মাহবুব রহমান রুহেল বলেন ৭৫ এর ট্র‍্যাজেডির পর ৮১ সালে জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে আওয়ামী লীগ এর পুণর্জন্ম হয়, তার নেতৃত্বে আওয়ামী লীগ উন্নয়নের মহাসড়কে রয়েছে।

তিনি আরো বলেন দেশের সম্পদ,দেশের গ্যাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারো কাছে বিকিয়ে দেননা বলে শক্তিধর কোন কোন রাষ্ট্র এর চক্ষুশূল তিনি। অথচ বিশ্বরাজনৈতিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদ দমন সহ স্থিতিশীল রাখতে শেখ হাসিনার অবদান সবচেয়ে বেশি।
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা,আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ড, অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ড, হাজারো নেতাকর্মীদের উপর দমন নিপীড়ন এর পর ও আওয়ামী লীগ ঘুরে দাড়িয়েছে বারবার, ২০০৮ সালে ভূমিধস বিজয় অর্জন করেছে,।এরপর বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন বিশ্ববাসী অবাক হয়ে দেখেছে।
দাতা সংস্থার সহায়তা ছাড়া পদ্মাসেতু নির্মাণ,মহাকাশে স্যাটেলাইট স্থাপন শেখ হাসিনার আগে কেউ ভাবতে পারেনি। দক্ষিণ এশিয়ার ২য় বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল হচ্ছে মিরসরাইতে।

শেখ হাসিনার আগাম পরিকল্পনার কারণে দ্রুত আমরা কোভিড থেকে উত্তরণ লাভ করেছি। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি তৈরি হয়েছে এরমধ্যেও বাংলাদেশ অনেকের থেকে ভালো রয়েছে।
বাংলাদেশের৷ অগ্রগতি রুদ্ধ করতে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। এটা থেকে উত্তরণের উপায় হলো আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করা।
আগামী নির্বাচনে জয়লাভের মানুষের ঘরে ঘরে যেতে হবে, মানুষকে দ্রব্যমূল্যের উর্ধগতি সহ বৈশ্বিক প্রেক্ষাপটে সৃষ্ট বিষয়সমূহ মানুষকে বুঝাতে হবে।
কৃষিজমি রক্ষায় মানুষকে সচেতন করতে হবে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে।

বিএনপি জামাত এক সময় সাধারণ মানুষকে ভুল বুঝাত এই বলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদ গুলো মন্দির হয়ে যাবে সবাইকে হিন্দু হয়ে যেতে হবে। এখন তথ্যপ্রযুক্তির কারণে মানুষ সত্যটা জানতে পারছে। তাদের বোকা বানানো যাচ্ছে না। এরপরও তথ্যপ্রযুক্তি ব্যবহার বিএনপি জামাত গুজব, মিথ্যা ছড়াচ্ছে।

মুখোশধারী আওয়ামী লীগ থেকে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন আওয়ামী লীগের মাঝে ঢুকে বিভক্তি তৈরি করে বিএনপির এজেন্ডা বাস্তবায়নে তৎপর কেউ কেউ,শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাদের প্রতিহত করতে হবে।
আগামী নির্বাচনে জয় লাভ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রবীণ আওয়ামী লীগ নেতাদের সম্মান প্রদর্শনের জন্য মিরসরাই উপজেলা আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন আজকে যারা প্রবীণ আওয়ামী লীগ তাদের ত্যাগ এর কারণে আজকে সমৃদ্ধ অবস্থানে রয়েছে ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ, ১৬ ইউনিয়ন,দুই পৌরসভার আওয়ামী সভাপতি, সাধারণ সম্পাদক,ইউপি চেয়ারম্যান, মেয়র, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি