1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ

দাগনভূঞার সিন্দুরপুরে সর্বজনীন সোসাইটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর সর্বজনীন সোসাইটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে অলাতলি বাজারস্থ জনকল্যাণ কমিউনিটি সেন্টারে এই উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও ক্রেস্ট প্রদানসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সর্বজনীন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা।

সর্বজনীন সোসাইটির সাবেক আহবায়ক ও মেন্টর আবদুল্লাহ আল ইমন এর সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি মোঃ শাকিল এর সভাপতিত্বে সর্বজনীন সোসাইটি এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬ষ্ঠ বর্ষে পর্দাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বজনীন সোসাইটির উপদেষ্টা হাফেজ আইয়ুব,
আবুল ফজল ইকবাল, মো: ইউসুফ পাটোয়ারী, মো: ইসরাফিল ও সর্বজনীন সোসাইটির মেন্টর নুরুল হুদা পাভেল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সামাজিক সংগঠন এম কে ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: শাহীদ, লাইফ সেভিং ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল কায়সার, বাংলাদেশ মানবিক রক্তযোদ্ধা ফাউন্ডেশনের সভাপতি অংকন সাহা হৃদয়,সিন্দুরপুর শান্তি সংঘের সভাপতি মো:মনির, সমাজ উন্নয়ন সংস্থা এর সাধারণ সম্পাদক তারিফুল ইসলাম, মানবিক ব্লাড ব্যাংকের সভাপতি রিয়াদ মাহমুদ ও ইয়ুথ এইড সোসাইটির সাধারন সম্পাদক কাজী আরমান প্রমুখ। এসময় সর্বজনীন সোসাইটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিগত দিনে মানবিক কাজ করে সাধারণ মানুষের পাশে থাকায় বিভিন্ন সামাজিক সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি