প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৪:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
দানব

দানব
-হাবিবুর রহমান বাবু
সময়টা বেশ যাচ্ছে মন্দ
চারিদিকে লাশের গন্ধ
ঘুমিয়ে গেছে সুশীল সমাজ
যেনো জনগণের চক্ষু অন্ধ।
কিছু মানুষ নামের হিংস্র হায়না
যখন তখন ধরছে বায়না
বিবেক তাদের গেছে মরে
মানুষ হয়েও মানুষ মারে।
সোহাগ মরে রাস্তায় পরে
সমাজ কথা কয়না ডরে
নিরাপদ নয় ছোট্র শিশু
হায়নারা সব ঘুরে পিছুঁ।
আছিয়ার চিৎকার, আর্তনাদে
আকাশ বাতাস যেন কাঁদে
তবু মানব নামের হিংস্র দানব
যেন কিছুই শুনতে পায় না।
এক মুঠো ভাতের দামে
জীবন চাকা যাচ্ছে থেমে
আবরারদের জীবন গেলেও
যেন কারোই কিছু আসে যায় না।
আজও বিশ্বজিৎ রা বারে বারে
মার খেয়ে যায় দ্বারে দ্বারে
ঘড়ির কাটা শুধুই ঘুরে
মজলুমরা ন্যায় বিচার পায় না।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com
Copyright © 2026 নিউজ ওয়াচ বিডি. All rights reserved.