1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসায় প্রকৃতি ও জীবন ক্লাব ফেনীর বৃক্ষরোপণ

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

 

’সবুজে সাজাই বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে ফেনী দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসা দিলপুরে প্রকৃতি ও জীবন ক্লাব ফেনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) দুপুরে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী।

চ্যানেল আই ফেনী জেলা প্রতিনিধি এবং প্রকৃতি ও জীবন ক্লাব ফেনী’র সমন্বয়ক রবিউল হক রবি’র সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন ফেনী দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসার সুপার রহিমা আক্তার, দৈনিক অজেয় বাংলা’র নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, দীপ্ত টিভির প্রতিবেদক ও বীকন মডেল কলেজের প্রভাষক আবদুল্লাহ আল-মামুন।

এসময় মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল খালেক, দিদার উল্যাহ, মিজানুর রহমান, শিক্ষিকা ফেরদৌসী সুলতানা, মর্জিনা আক্তার, আরজু আক্তার, সাপ্তাহিক নবকিরণ এর স্টাফ রিপোর্টার নাছির উদ্দীন আজাদ, প্রথম আলো ফেনী বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক হারুন রশীদ মৃধা,
প্রকৃতি ও জীবন ক্লাব ফেনী’র সদস্য কামরুল ইসলাম, সিন্দুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকের হোসেনসহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, অন্যান্য উপদেষ্টাগণসহ আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রকৃতি ও জীবন ক্লাব সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীর বিজয়সিংহ দীঘির পাড়সহ বিভিন্ন উন্মুক্ত স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সড়কের পাশে ১ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়। বৃক্ষরোপন কার্যক্রমের প্রশংসা করেন উপস্থিত অতিথিবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে পরিবেশ সুরক্ষায় প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবুজায়নের বিকল্প নেই।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি