1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

দিনাজপুরে বাস-পিকআপের সংঘর্ষ, দুই চালক নিহত

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

 

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাস ও পিকআপের সংঘর্ষে নাবিল পরিবহনের বাসের চালক ও পিকআপের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাসের আরও ৭ জন যাত্রী।

রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার সময় উপজেলার দিওড় বটতলী নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।

নিহতরা হলেন, বাসের চালক গোলাম রব্বানী (৩৮) ও পিকআপ চালক আজাদ হোসেন। আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহন দিনাজপুর আসছিল। বিপরীত দিক ফুলবাড়ি থেকে সবজিবোঝাই একটি পিকআপ গোবিন্দগঞ্জ যাচ্ছিল। পথে দিওড় বটতলীর সামনে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুই গাড়ির চালক মারা যান। এ সময় আহত হয়েছেন ৭ জন।

এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান জেলা প্রশাসক শাকিল আহম্মেদ। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় তিনি নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের জনপ্রতি ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি