1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

দিনাজপুরে মাদকদ্রব্যসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য ৭১৪ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ৩০০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ।

বুধবার (১২ এপ্রিল) রাত ২.১০ ঘটিকার সময় এসআই (নিঃ)/মোঃ শাহ্ আলম এর নেতৃত্বে উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের আব্দুলপুর এলাকা থেকে ২৮ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ হাতে নাতে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার দক্ষিন আব্দুলপুর মুহুরী পাড়ার মৃত বিষ্ণুপদ রায়ের ছেলে জিতেন চন্দ্র রায় (৩৫)।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে চিরিরবন্দর থানার এসআই (নিঃ)/ইমাদ উদ্দিন মোঃ ফারুক ফিরোজ এর নেতৃত্বে উপজেলার ১নং নশরতপুর ইউনিয়নের কসাইপাড়া এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজা সহ হাতে নাতে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার রানীপুর কসাইপাড়ার ছায়েদ আলীর স্ত্রী উম্মে কুলসুম(৪৩)।

মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চিরিরবন্দর থানার এসআই (নিঃ)/মোঃ শাহ্ আলম এর নেতৃত্বে উপজেলার ৬ নং অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর সরকারপাড়া এলাকা থেকে ৬৮৬ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও একটি Apache TVS RTR 160 CC 4V মোটর সাইকেল সহ হাতে নাতে দুই জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর সরকারপাড়ার আলহাজ্ব মোঃ মাহাতাব হোসেনের ছেলে মুরাদ বিন হোসেন ওরফে মিম(৪২) ও পার্বতীপুর উপজেলার হয়রতপুর মন্ডলপাড়ার মোকলেছুর রহমান ছেলে আবু নাঈম(১৯)।

চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ জানান, চিরিরবন্দর থানা পুলিশ মাদকবিরোধী পৃথক পৃথক তিনটি অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য ৭১৪ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ৩০০ গ্রাম গাঁজা ও একটি Apache TVS RTR 160 CC 4V মোটর সাইকেল সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। উক্ত তিনটি ঘটনায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি