প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৯:০০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৪, ৪:৩১ অপরাহ্ণ
দুই কমিশনার সহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন পদত্যাগ করেছেন।
আজ মঙ্গলবার বেলা আড়াইটার পর মঈনউদ্দীন আবদুল্লাহ দুদক বিটে কর্মরত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, তিনি ও দুই কমিশনার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তবে কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে কিছু জানাননি মঈনউদ্দীন আবদুল্লাহ।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com
Copyright © 2026 নিউজ ওয়াচ বিডি. All rights reserved.