1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ

দুই দফা দাবিতে ‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচি পালন জবি শিক্ষার্থীদের

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

দুই দফা দাবিতে ‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচি পালন জবি শিক্ষার্থীদের

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষের  সামনে সম্পূরক বৃত্তি কার্যকর এবং জকসু নীতিমালা চূড়ান্ত করে  রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা  ‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচি পালন করছে জবি শিক্ষার্থীরা।

রবিবার দুপুর ১২ টা থেকে এই  অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচি চলাকালে তারা স্লোগান দেই  “আটটা টু আটটা, কার বাজে ঘন্টা”, “ভিসি স্যার শুনছেন নাকি, আমরা বসে আছি এখানে”, “জকসু আমাদের অধিকার, আটকাতে পারবে কার”, “বৃত্তি আমাদের ন্যায্য দাবি, অস্বীকারের সাধ্য কার” ইত্যাদি।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম জানান, “জকসু নীতিমালা নিয়ে বুধবার সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে এবং বৃহস্পতিবার সেটি চূড়ান্তভাবে পাঠানো হবে। আইন হওয়ার ৯০ দিনের মধ্যে জকসু নির্বাচন সম্পন্ন করা হবে।”

শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান চালিয়ে যাব।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান তানজিল বলেন, “ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। শিক্ষার্থীদের অধিকার আদায় করেই ঘরে ফিরব।”

শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, “সম্পূরক বৃত্তি কার্যকর করার নির্দিষ্ট তারিখ আজই ঘোষণা করতে হবে। একই সঙ্গে জকসু নীতিমালাও আজ পাস করতে হবে, নইলে আন্দোলন চলবে।”

হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, “আমরা চাই দ্রুত সম্পূরক বৃত্তি ও জকসু নীতিমালা বাস্তবায়ন হোক। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই আগামী দিনের জাতীয় নেতৃত্ব তৈরি হয়, কিন্তু এতদিনেও তা হচ্ছে না। শিক্ষার্থীদের স্বপ্ন কীভাবে পূরণ হবে যদি এ প্রক্রিয়া থেমে থাকে? সম্পূরক বৃত্তির জন্য আমরা অনেক শ্রম দিয়েছি, অথচ তা বাস্তবায়ন হয়নি। এর দায় কার?”

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি