1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

দুই দিনের সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী 

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

 

আগামী ১০ ও ১১ অক্টোবর দুইদিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দিতে নেতাকর্মীদের সাথে বৈঠক করতে পারেন বলেও জানাগেছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় শেষ হয়েছে সকল প্রস্তুতি।

আগামী ১০ অক্টোবর ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করতে ঢাকার মাওয়া থেকে রেল যোগে ফরিদপুর ভাঙ্গায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখানে তিনি জনসভায় অংশ নিবেন।

এরপর একই দিন (আগামী ১০ অক্টোবর) ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নিবেন। পরে নিজ বাসভবনে রাত্রী যাপন করেন।

১০ অক্টোবর রাত্রী যাপনের পর ১১ অক্টোবর সকালে গোপালগঞ্জ, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার নেতাকর্মীদের নিয়ে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী। এ বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে দিক নির্দেশনা দিতে পারেন বলে জানান, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় শেষ হয়েছে সকল প্রস্তুতি। অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেতাকর্মীরা। আগামী নির্বাচনকে কেন্দ্র করে দিক নির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই মনে করছেন নেতাকর্মীরা।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: বাবুল শেখ বলেন, আগামী কাল ১০ ও ১১ অক্টোবর ব্যক্তিগত সফরে দুই দিনের জন্য টুঙ্গিপাড়ায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এসময়রকে ঘিরে নেতার্মীসহ সাধারন মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। আমরা মনে করছি এ সফরের মধ্য দিয়ে আগামী নির্বাচনের দিক নির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের বলেন, দুই দিনের সফরে নিজ জন্মভূমি টুঙ্গিপাড়ায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ অক্টোবর টুঙ্গিপাড়ায় পৌছে বঙ্গবন্ধুর নমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর নিজ বাড়ীতে রাত্রী যাপন করবেন। পর দিন ১১ অক্টোবর গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, প্রধানমন্ত্রীর দুই দিনের এ সফর নির্বিঘ্নে শেষ করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স ও বাসবভন পরিস্কার পরিচ্ছন্ন এবং শোভা বর্ধন করা হয়ছে। প্রধানমন্ত্রী আগমনকে কেন্দ্র করে নির্বাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি