1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করলো পুলিশ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫

 

রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকা থেকে দুই নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানা গেছে, নিহত দুই নারী আপন বোন। তারা হলেন- মরিয়ম বেগম (৬০) ও সুফিয়া বেগম (৫২)।

মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রুমন তাদের পরিচয় নিশ্চিত করেন।

শুক্রবার (৯ মে) রাত ৯টার দিকে পশ্চিম শেওড়াপাড়ার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

ওসি সাজ্জাদ রুমন জানান, ধারণা করা হচ্ছে, দুই বোনকে মসলা বাটার শিলপাটা দিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান জানান, ওই বাসায় মরিয়ম এবং সুফিয়া ছাড়াও মরিয়মের মেয়ে থাকতেন।

শুক্রবার (০৯ মে) রাতে বাসায় এসে মরিয়মের মেয়ে দেখেন দরজা বাইরে থেকে তালাবদ্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়া মিলছিল না।

এরপর আশপাশের লোকজনকে ডাক দিয়ে দরজা ভেঙে মা ও খালার রক্তাক্ত লাশ দেখতে পান। এরপর তারা ৯৯৯ এ ফোন করে জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি