1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বুধুন্তী ইউনিয়নে
বৃহস্পতিবার (১২ জুন) রাত ৯টা থেকে ১টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধন্তী গ্রামের বিএনপি নেতা চমক মিয়া ও ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।

এ বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দুপক্ষের মারামারি শুরু হয়। রাতে টর্চ লাইট জ্বালিয়ে গ্রামের সড়কে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়।

আহতরা মাধবপুর ও বিজয়নগর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর অগ্নিসংযোগ লুটপাটের ঘটনা ঘটে একটি হারভেস্টার মেশিনে ও আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিজান ও চমক গ্রুপের লোকজন মারামারিতে লিপ্ত হয়। রাতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলামকে কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি