1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

দুর্গাপূজা নিয়ে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা শঙ্কা নেই: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

 

ইন্সপেক্টর জেনারেল মোঃ ময়নুল ইসলাম এনডিসি বলেছেন, দুর্গাপূজা নিয়ে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা শঙ্কা নেই, তবুও আমরা সতর্ক থাকতে চাই। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ অপতৎপরতা চালানোর চেষ্টা করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার (৭ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসাহ উদ্দীপনার সাথে উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আইজিপি বলেন, দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া, র‍্যাব, আনসার, সীমান্ত এলাকায় বিজিবি, উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড, নৌ অঞ্চলে নৌ পুলিশ, হাইওয়েতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।

পুলিশ প্রধান বলেন, গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। এছাড়া, ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টারেও (এনটিএমসি) ব্যবস্থা রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্স এবং জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। তিনি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ তথ্য প্রদানের অনুরোধ জানিয়েছেন।

আইজিপি আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হবে।

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, দেশে জঙ্গি তৎপরতার কোন সুযোগ নেই। বর্তমানে যেসব জঙ্গি ও অপরাধী জামিনে রয়েছে তাদের ওপর পুলিশের নজরদারি অব্যাহত আছে।

এ সময় ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি সহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি