1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

দুর্নীতির অভিযোগে ঢাকা’সহ বিভিন্ন জেলায় দুদকের অভিযান 

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

 

৩৮ তম বিসিএস থেকে ৪৩তম বিসিএস সহ বিভিন্ন সরকারি দপ্তরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকুরী নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের পক্ষ থেকে  বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে সোমবার  এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সরকারি কর্ম কমিশন কর্তৃক নিয়োগ প্রদানকৃত ৩৮তম বিসিএস থেকে ৪৩তম বিসিএস -এ মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে ক্যাডার ও নন-ক্যাডারে চাকরিপ্রাপ্তদের তালিকা সংগ্রহ করেছে।

এছাড়াও নবম বিসিএস থেকে বর্তমান সময় পর্যন্ত যারা মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি পেয়েছে সেগুলোর সঠিকতা যাচাই করতে তালিকা সংগ্রহ করে দুদক টিম। প্রাথমিক পর্যালোচনায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে বেশ কয়েকজন চাকুরী পেয়েছেন মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়েছে। অভিযানে সংগৃহীত তথ্য বিস্তারিতভাবে পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

সাভার পৌরসভা কর্তৃক আরসিসি ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঢাকা-২ হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায় যে, ২০২৪-২৫ অর্থবছরে উক্ত পৌরসভা কর্তৃক বাস্তবায়নাধীন একটি প্যাকেজে মোট ৪টি প্রকল্পের জন্য ০১ কোটি তিরাশি লক্ষ টাকা বরাদ্দ ছিলো। টিম কর্তৃক উক্ত ৪টি প্রকল্প সরেজমিনে পরিদর্শনকালে আরসিসি ড্রেন নির্মাণে ডিজাইন অনুসরণ না করা এবং ডাবল রডের জালির পরিবর্তে রডের সিঙ্গেল জালি দিয়ে ড্রেন নির্মাণের অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে। বিস্তারিত যাচাইয়ের লক্ষ্যে টিম প্রকল্প সংক্রান্ত সকল নথিপত্র সংগ্রহ করে। সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

এছাড়া টাঙ্গাইল গণপূর্ত বিভাগ কর্তৃক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, টাঙ্গাইল -এর একটি টিম গণপূর্ত বিভাগ, টাঙ্গাইল –এ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে টিম কর্তৃক টাঙ্গাইল গণপূর্ত বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের বরাদ্দপত্র, প্রাক্কলন, কাজ বাস্তবায়নের প্রত্যয়নপত্রসহ অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করা হয়। এছাড়াও প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

এদিকে বগুড়ার ধুনট উপজেলায় আশ্রয়ন প্রকল্পে ঘর নির্মাণে অনিয়মের মাধ্যমে বরাদ্দকৃত অর্থ আত্মসাতসহ নানাবিধ দুর্নীতি-অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, বগুড়া থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিম নিরপেক্ষ প্রকৌশলীকে সঙ্গে নিয়ে অভিযোগে বর্ণিত আশ্রয়ণ প্রকল্পের ঘরসমূহের নির্মাণের মান যাচাই করে। অতঃপর প্রকল্পে অনিয়ম হয়েছে কি না তা বিস্তারিত বিশ্লেষণের নিমিত্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম। বিশেষজ্ঞ প্রতিবেদন ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানায় দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি