1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

দুর্বার উন্নয়ন সংস্থা আবারও হাতে নিয়েছে “সবুজের স্বপ্ন” কর্মসূচি

‎চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫


‎পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে গাছের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে দুর্বার উন্নয়ন সংস্থা আবারও হাতে নিয়েছে “সবুজের স্বপ্ন” কর্মসূচি।
‎এরই অংশ হিসেবে রবিবার (২ নভেম্বর) সকাল ১০টায় বাগেরহাট জেলার চিতলমারী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে ৩০০টি ফলজ ও ফুলের চারা বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্বার উন্নয়ন সংস্থার পক্ষে সাংবাদিক পংকজ মন্ডল।

‎এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, সহকারী সুপার মাওলানা জাকির হুসাইন, চিতলমারী উপজেলার জেনারেল শিক্ষা সমিতির সভাপতি শোয়েভ হোসেন গাজী, সহকারী শিক্ষক আবদুল কাইয়ুম, মাওলানা ইব্রাহিম, মাওলানা ইদ্রিস, মো. সিদ্দিকুর রহমান, মো. ইউসুফ আলী, আব্দুর রহমান, মোফাজেজুল হকসহ শিক্ষকবৃন্দ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ১ম শ্রেণি থেকে দশম শ্রেণি, ভোকেশনাল ও হিফজ শাখার শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।

‎সহকারী সুপার মাওলানা জাকির হুসাইন বলেন,
‎গাছ আমাদের পরম বন্ধু। দুর্বার উন্নয়ন সংস্থা যে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এতে শিক্ষার্থীরা পরিবেশের প্রতি আরও সচেতন ও দায়িত্বশীল হয়ে উঠবে।

চিতলমারী উপজেলার জেনারেল শিক্ষা সমিতির সভাপতি শোয়েভ হোসেন গাজী বলেন, শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া মানে তাদের মাঝে প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে তোলা। দুর্বার উন্নয়ন সংস্থার এই কার্যক্রম শুধু পরিবেশ নয়, মানবিক শিক্ষারও প্রতিফলন। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ যেন আরও বিস্তৃত হয়- সেটাই আমাদের প্রত্যাশা।

‎‎অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ দুর্বার উন্নয়ন সংস্থার এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

‎প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক পংকজ মন্ডল বলেন, দুর্বার উন্নয়ন সংস্থা সবসময় সমাজ ও পরিবেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়া। এই চারা বিতরণ কর্মসূচি আমাদের সবুজ বাংলাদেশ গড়ার প্রয়াসেরই অংশ।

‎অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে হাতে চারা তুলে দেন অতিথিরা। হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ। পরিবেশ সচেতনতার এই উদ্যোগে স্থানীয়দের মাঝেও সৃষ্টি হয়েছে দারুণ উৎসাহ ও অনুপ্রেরণা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি