রাজধানীর খিলক্ষেত থানার ৩০০ ফিট চেকপোস্ট থেকে ডিউটি শেষে থানায় ফেরার পথে কুরাটলী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) মফিজুল ইসলাম (৪২) গুরুতর আহত হয়েছেন।সোমবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় মফিজুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান বলেন, ‘এএসআই মফিজুল ইসলাম খিলক্ষেত থানার ৩০০ ফিট এলাকায় চেকপোস্টে ডিউটি শেষে অটোরিকশায় করে থানায় ফিরছিলেন। পরে কুরাটলি এলাকায় অটোরিকশা থেকে নামার পরে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাঁর বুক, পেট ও মাথায় বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে আমাদের পুলিশ খবর পেয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যায়। বর্তমানে জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।'ওসি বলেন, 'এটা কি পূর্ব কোনো শত্রুতার জের বা পুলিশের মনোভাব ভাঙার জন্য অন্য কোনো ঘটনা আছে কি না, সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিষয়টি আমাদের কমিশনার স্যারসহ সবাই অবগত আছেন।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com