1. admin@newswatchbd.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর নেতৃত্ব বিকাশে সমান সুযোগ দেওয়ার আহ্বান জুবাইদার প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু

দেশকে ভালোবাসা খুবই জরুরি: শিবির সেক্রেটারি

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শারীরিক প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জবি ইসলামি ছাত্রশিবির। আজ রবিবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সেমিনার রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “দেশকে ভালোবাসা খুবই জরুরি। কিন্তু শুধুমাত্র ‘চেতনার’ নামে বিভাজনের রাজনীতি করে কখনও দেশের ভালোবাসা সম্ভব নয়। বিগত সময়ে সরকার দুর্নীতি আর চাঁদাবাজির মাধ্যমে দেশটাকে ধ্বংস করেছে। তারা বলে উন্নয়নের মহাসড়কে দেশকে তুলেছে, অথচ ভিতর থেকে ফাঁকা করে সব নিয়ে গেছে।”

তিনি আরও বলেন,  “ইসলামী ছাত্রশিবির গর্বের সঙ্গে বলতে পারে— ১৯৭৭ সাল থেকে এ পর্যন্ত অসংখ্য তরুণ আমাদের সংগঠনের মাধ্যমে গড়ে উঠেছে। আমরা দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, ধর্ষণ বা অর্থপাচারে জড়িত নই। আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করছি এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছি।”

“আজ দেশপ্রেম গড়ে তুলতে রাষ্ট্র কেন ব্যর্থ? কেন বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত শিক্ষার্থীদের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতা বাড়ছে? এসব প্রশ্নের জবাব পূর্ববর্তী ও বর্তমান রাজনীতিবিদদের দিতে হবে। যদি তারা জবাব না দিতে পারে, তাহলে নতুন প্রজন্ম তাদের হাতে দেশকে নিরাপদ মনে করবে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি, বিজনেস অ্যান্ড ইউরোলজির সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদ হোসাইন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অদম্য মেধাবী শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি